দায়িত্ব ছাড়ছেন ফেসবুক ডিজিটাল ওয়ালেটের নির্বাহী ডেভিড মারকাস
ডিজিটাল মুদ্রা চালুর ক্ষেত্রে আরেকটি ধাক্কা খেলো ফেসবুক। সামাজিক যোগাযোগ কোম্পানিটির আর্থিক প্রযুক্তি বিভাগের নির্বাহী ডেভিড মারকাস দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছেন। নিজে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে চলতি বছরের শেষ দিনে ফেসবুক ছাড়বেন তিনি। খবর রয়টার্স।
মারকাস ফেসবুকের ডিজিটাল মুদ্রা ডায়েম এবং ওয়ালেট অ্যাপ নোভি তৈরির দায়িত্বে ছিলেন। সহকর্মী স্টিফেন কাসরিয়েল তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
এক ফেসবুক পোস্টে মারকাস বলেন, নোভি চালুর ক্ষেত্রে এখনও অনেক কিছু করার আছে। আমি এখনও আগের মতোই আমাদের লেনদেন ও আর্থিক সিস্টেমে পরিবর্তন আনার ক্ষেত্রে খুবই উদগ্রীব। তবে আমার উদ্যোক্তা ঝোঁক আমাকে প্রতিনিয়তই সেটি থেকে সরে যেতে নাড়া দিচ্ছে।
২০১৪ সালে পেপাল ছেড়ে ফেসবুকে যোগদান করেন মারকাস। এরপর তিনি সামাজিক মাধ্যমটির মেসেঞ্জার চ্যাট সেবা পরিচালনা করে। পরবর্তীতে তিনি কোম্পানিটি আর্থিক টুলস নিয়ে কাজ শুরু করেন।
ডিবিটেক/বিএমটি